Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Showing posts with label BNP. Show all posts
Showing posts with label BNP. Show all posts

Wednesday, October 9, 2013

ডঃ ইউনুস, ব্যারিষ্টার হক, সম্পাদক, সাংবাদিক , আইনবিদ, ব্লগার সহ শুশীল সমাজের প্রতি খোলা চিঠি

ডঃ ইউনুস, ফজলে হাসান আবেদ,  ব্যারিষ্টার রফিকুল হক, তুহিন মালিক,  সাংবাদিক মুসা, সম্পাদক নুরুল কবির, মাহফুজ আনাম, মতিউর রহমান, মতিউর রহমান চৌধুরী, নাঈমুল ইসলাম খান,  নইম নিজাম, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, মাহফুজ উল্লাহ,  পীর হাবিব, অঞ্জন রায়, মনির হায়দার, উপস্থাপক জিল্লুর রহমান,  ব্লগার রবি, আরিফ জেবতিক,  আরিফ আর হোসেইন, সাবেক আমলা আকবর আলী, আসরাফ ঊদ্দৌলা,  অধ্যাপক আসিফ নজরুল, ডঃ পিয়াস করিম, বদিউল আলম মজুমদার, ইফতেখার চৌধুরী, , মাহমুদুর রহমান মান্না, কাদের সিদ্দিকি, মাহি বি চৌধুরী, সৈয়দা রেজোয়ানা, স্বতন্ত্র এম্পি ফজলুল আজিম সহ দেশের  সুশীল সমাজের প্রতি খোলা চিঠি।

শান্তির জন্য শান্তিপুর্ণ অবস্থান নিন রাস্তায়
আপনারা  দেশের উন্নতি অগ্রগতির জন্য রাজনীতিবিদদের সমালোচনা করছেন, তাদের পরামর্শ দিয়েছেন। নির্বাচন নিয়ে  যে সমস্যা তৈরী হয়েছে দেশে, আলোচনার মাধ্যমে তা সমাধানের তাগিদ দিয়েছেন । কিন্তু আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাই, একটা আবেদন জানাতে চাই। সেটা হচ্ছে, সমালোচনা, পরামর্শ আর তাগিদ দেওয়ার প্যাসিভ ভুমিকা ছেড়ে এবার এক্টিভ ভুমিকা নিন। দেশের শান্তিপ্প্রিয় জনগন কে নিয়ে শান্তিপুর্ন ভাবে রাস্তায় নামুন। কারণ,৭১-২০০৬ কখনোই আলোচনার মাধ্যমে কোন সমস্যার সমাধান হয় নাই। এবারো হবে না, প্রথমত সরকারের সমাধান করার ইচ্ছা নাই। দ্বিতীয়ত, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার মত নেতৃত্ব সরকারের মধ্যে নাই। আর বিরোধী দলে আছে কি নাই, সে প্রশ্ন আবান্তর। কারণ বিরোধী দলের হাতে এক্সিকিউটিভ কোন পাওয়ার নাই। বিরোধী দল চাইলেও কিছু করতে পারবে না, যদি না সরকার চায় আন্তরিকভাবে। কিন্তু

Sunday, September 15, 2013

বিএনপি, জামাত আর হেফাযত কর্মীদের প্রতি একটা প্রশ্ন

বাম আর নাস্তিকে গিলে খাওয়া আওয়ামীলিগ যদি গায়ের জোরে আবার ক্ষমতায় আসে

 তাহলে

 বিএনপি নেতা কর্মীদের জন্য  দেশ কেমন হবে ? ফুলের বাগান না হাবিয়া দোজখ?



হেফাযতের নেতাকর্মী আর ধর্ম্ভীরু মানুষদের  অবস্থা কেমন হবে ?
                                                               বেহেশতের বালা খানা  নাকি কারবালার ময়দান?


 জামাত শিবিরের কি অবস্থা হবে তা কি আর  জিগাইতে  হয়?


এখন যে মিলিয়ন ডলার প্রশ্ন,  বিএনপি , হেফাযত আর জামাতের নেতা কর্মীদের কি আর ঘরে বসে থাকার সময় সুযোগ আছে ?



Tuesday, June 18, 2013

Action, reaction and next term of BNP in power, how?

 This question need to be asked frequently, for betterment of BNP and country.

 Will it be better than 91-96 or worse than 2001-2006?

 Why 2001-06 was worse than 91-96? 

 BNP needs to find out the reason behind it. 

Simply, it can be said that there were more reaction in BNP’s rule in 2001-2006 due to misrule of AL from 96-2001.

BNP must find out the way to make its next term better than 91-96 term.

 In next rule, BNP must decrease reaction in its  rule though Zia family was more tortured than 96-2001. 

Other wise,  it will be worse then 2001-2006.


 BNP  should now  fix what it needs to do
1. before election, 
2. during election and 
3. after election to make its next term  better  than 91-96.

 otherwise BNP wouldn't be able to  come to power  in consecutive two terms.

BNP supporters and well wisher of BNP and country must  raise these questions   frequently.

Monday, February 6, 2012

How will be next term of BNP, better or Worse ?

                    বিএনপির আগামী শাসন কেমন হবে ?

এই প্রশ্নটা উত্তর বের করতে হলে  বিএনপির, আগের দুই টার্ম এর মধ্যে তুলনা করতে হবে; কোন টার্মটা ভাল ছিল এবং কেন ছিল সেটা  বের করতে পারলে একটা এক্সট্রাপোলেট হয়ত করা যাইতে পারে।  

জিয়াউর রহমান যেহেতু জীবিত নেই এবং বিএনপির আগামী শাসন কালকে  উনি প্রত্যক্ষভাবে  প্রভাবিত করবেন না, তাই উনার  শাসন কাল কে বিবেচনায় আনা হচ্ছে না। বিএনপির গত দুই টার্ম যেহেতু খালেদা জিয়া আর তারেক রহমানের   দ্বারা কম বেশী প্রভাবিত ছিল  এবং আগামী শাসন কাল ও প্রভাবিত হবে, তাই গত দুই টার্মের তোলনা করে  আগামী টার্ম কেমন হবে তার একটা ধারনা আমরা করতে পারি ।
খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির দুইটা টার্ম আমরা দেখেছি । কোনটা ভাল ছিল ?৯১-৯৬ নয়া ২০০১ -২০০৬? বিএনপির সমালোচকদের মুখে যদি শুনি আমরা তাহলে কি শুনি ?  বিভিন্ন কলামে  বিএনপির বিভিন্ন সমালোচকদের লিখা থেকে যানা যায়, উনারা ৯১-৯৬ শাসন কাল কে ভাল মনে করেন।  প্রশ্ন হচ্ছে, দেশ চালনার অভিজ্ঞতা অর্জনের পর ও  দ্বিতীয় টার্মে  খালেদা জিয়ার দেশ শাওনের মান কমে গেল কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেখে নেই যারা মনে করেন ২০০১-২০০৬ টার্ম খারাপ ছিল, তারা কেন সেরকম মনে করেন । 


উনাদের বর্ণনায় ৯১-৯৬ টার্ম ভাল, কারণ তখন দলীয় করণ কম ছিল, সাংবাদিকদের প্রতি অনেক বেশী উদার ছিল, বিরোধী দলের প্রতিও তোলনামুলক ভাবে উদার ছিল।
দেশ শাসনের অন্যান্য মাপ কাঠি যেমন অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুই আমলের মধ্যে  খুব একটা পার্থক্য করা যাবে না।

 এখন যদি আমরা খুঁজি কি কারণে এরকম হল, তাহলে এক কথায় বলা যায়, ৯১-৯৬ এ বিএনপির দেশ চালনায় একশন ছিল বেশী, রি-একশন ছিল না বললেই চলে । তাই সেটার ময়ান ভাল ছিল কিন্তু ২০০১-২০০৬ এ রি-একশন বেশি ছিল ফলে ময়ান নিচে নেমে গেছে।


৯১ এ নির্বাচনে জিতার পর বিএনপির নেতা কর্মিরা আওয়ামীলিগের  উপর চড়াও হয় নি। কারণ  তারা আওয়ামীলিগারদের দ্বারা নির্যাতিত হই নি বিগত দিনে। কিন্তু ২০০১ এর হয়েছে ।  মিডিয়া যত টুকু বারীয়ে বলছে তত টুকু না হলেও হয়েছে, তিল কে তাল বানানোর মত তিল সেখানে ছিল।  বিরোধী দলের নেতা কর্মীদের উপর এই প্রতিশোধ মূলক হামলা  বিএনপির শাসন কাল কে শুরুতেই সমালোচনার মুখে ফেলেছে, সরকারের মনোযোগ নষ্ট করেছে, যার প্রভাব পুরুর পাঁচ বছর ই ছিল আমরা বোঝতে পারি আর না পারি।

দ্বিতীয় যে অভিযোগ, প্রশাসনে দলীয় করণ সেটাও হয়েছে আওয়ামী দলীয় করনের আর জনতার মঞ্চের প্রভাবে। মহিউদ্দিন আলমগীর গং রা জনতার মঞ্চ করে  আমলাদের দলীয় আনুগত্যকে যেভাবে ভিজিবল করেছে, অবিশ্বাস তৈরি করেছে , তার প্রতিক্রিয়ায় আবারো  জনতার মঞ্চের  যেন না হতে হয় সে জন্য আগের টার্মের থেকে প্রশাসনে দলীয় করণ করেছে ।

ঠিক একই ভাবে মিডিয়ার আওয়ামী করনের প্রতিক্রিয়ায় মিডিয়ার সাথে বিএনপির ব্যবহার আগের চেয়ে খারাপ হয়েছে।

এই প্রতি-কিয়ার বাইরে  দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার একটা কুপ্রভাব ও ছিল।


এখন কথা হচ্ছে বিএনপির আগামী শাসন কেমন হবে ?খারাপ হওয়ার সম্ভাবনা বেশী, বলছি নয়া খারাপ হবেই । কারণ বিএনপির প্রতিক্রিয়াশীল হওয়ার সম্ভাবনা বেশী। এর আগে খালেদা জিয়া তারেক রহমান ব্যক্তিগত ভাবে নির্যাতিত হন নি। কিন্তু ২০০৭ এর পর  তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে, খালেদা জিয়া বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন।  দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামীলীগ নেতা কর্মীদের দ্বারা বিএনপির নেতা কর্মীরা  নির্যাতিত হচ্ছেন বেশী, প্রতিশোধ নেওয়ার জন্য  তারা শার্টের হাতা গুটিয়ে রেডি হয়ে আছেন। প্রশাসনে দলীয়করণ আরও বেশী হয়েছে । জামাত নেতাদের ডাণ্ডা বেড়ি পড়ানোতে আন্দালিব আগামীতে আওয়ামীলিগের মন্ত্রীদের ডাণ্ডাবেড়ী পড়ানোর কথা বলেছেন প্রকাশ্য জন সভায় আর খালেদা জিয়া তাতে সায় ও দিয়েছেন।
 বিএনপি যদি বোঝতে না পারে যে প্রতিক্রিয়াশীলতার কারণে তাদের ২০০১-২০০৬ এর শনের ময়ান কমে গিয়েছিল, শত্রুও তৈরি হয়েছিল সামরিক বেসামরিক প্রশাসনে দলীয় করনের প্রতিক্রিয়ায় এবং দলীয় করন কোন সুফল দেয় না, তাহলে তাদের আগামী শাসন আরও খারাপ হবে।

আর যদি প্রতিক্রিয়াশীলতা থেকে বের হতে পারে, দলের নেতাকর্মিদের কে  অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নেওয়ার জন্য আইন নিজের হাতে তোলে নেওয়া থেক বিরত রাখতে পারে, (আমি বলছি না প্রতিশোধ  নেওয়া যাবে না, আমার কথা আইন নিজের হাতে তোলে নেওয়া যাবে না) যদি বোঝতে পারে দলীয় করন প্রশাসনকে এদিকে যেমন অদক্ষ করে অন্য দিকে কিছু লোক কে চরমভাবে ক্ষুব্ধ করে যা পরিণামে দল ও দেশের জন্য ক্ষতিই বয়ে আনে , তাহলে হয়ত ভাল হতে পারে। 

শেষে আমার একটা পর্যবেক্ষণ দিয়ে আজ শেষ করছি। খালেদা জিয়া সেখ হাসিনার চেয়ে ভাল নেতৃ  কিন্তু  আবার এত উন্নত  না যে উনি শেখ হাসিনার  নিচু মানের নেতৃত্বের প্রতিক্রিয়ার কুপ্রভাব থেক দলকে, প্রশাসন কে মুক্ত রাখতে পারছেন।