Pages

BDeshiMahathir's Blog Headline Animator

Showing posts with label সাংবাদিক. Show all posts
Showing posts with label সাংবাদিক. Show all posts

Wednesday, October 9, 2013

ডঃ ইউনুস, ব্যারিষ্টার হক, সম্পাদক, সাংবাদিক , আইনবিদ, ব্লগার সহ শুশীল সমাজের প্রতি খোলা চিঠি

ডঃ ইউনুস, ফজলে হাসান আবেদ,  ব্যারিষ্টার রফিকুল হক, তুহিন মালিক,  সাংবাদিক মুসা, সম্পাদক নুরুল কবির, মাহফুজ আনাম, মতিউর রহমান, মতিউর রহমান চৌধুরী, নাঈমুল ইসলাম খান,  নইম নিজাম, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, মাহফুজ উল্লাহ,  পীর হাবিব, অঞ্জন রায়, মনির হায়দার, উপস্থাপক জিল্লুর রহমান,  ব্লগার রবি, আরিফ জেবতিক,  আরিফ আর হোসেইন, সাবেক আমলা আকবর আলী, আসরাফ ঊদ্দৌলা,  অধ্যাপক আসিফ নজরুল, ডঃ পিয়াস করিম, বদিউল আলম মজুমদার, ইফতেখার চৌধুরী, , মাহমুদুর রহমান মান্না, কাদের সিদ্দিকি, মাহি বি চৌধুরী, সৈয়দা রেজোয়ানা, স্বতন্ত্র এম্পি ফজলুল আজিম সহ দেশের  সুশীল সমাজের প্রতি খোলা চিঠি।

শান্তির জন্য শান্তিপুর্ণ অবস্থান নিন রাস্তায়
আপনারা  দেশের উন্নতি অগ্রগতির জন্য রাজনীতিবিদদের সমালোচনা করছেন, তাদের পরামর্শ দিয়েছেন। নির্বাচন নিয়ে  যে সমস্যা তৈরী হয়েছে দেশে, আলোচনার মাধ্যমে তা সমাধানের তাগিদ দিয়েছেন । কিন্তু আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাই, একটা আবেদন জানাতে চাই। সেটা হচ্ছে, সমালোচনা, পরামর্শ আর তাগিদ দেওয়ার প্যাসিভ ভুমিকা ছেড়ে এবার এক্টিভ ভুমিকা নিন। দেশের শান্তিপ্প্রিয় জনগন কে নিয়ে শান্তিপুর্ন ভাবে রাস্তায় নামুন। কারণ,৭১-২০০৬ কখনোই আলোচনার মাধ্যমে কোন সমস্যার সমাধান হয় নাই। এবারো হবে না, প্রথমত সরকারের সমাধান করার ইচ্ছা নাই। দ্বিতীয়ত, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার মত নেতৃত্ব সরকারের মধ্যে নাই। আর বিরোধী দলে আছে কি নাই, সে প্রশ্ন আবান্তর। কারণ বিরোধী দলের হাতে এক্সিকিউটিভ কোন পাওয়ার নাই। বিরোধী দল চাইলেও কিছু করতে পারবে না, যদি না সরকার চায় আন্তরিকভাবে। কিন্তু

Tuesday, January 3, 2012

মন্ত্রী যখন চৌকিদারের কাজ করে বাহবা পায় ,দেশটা তখন কোথায় যায় ?(Where the country goes when Minister is praised for doing job of Coukidar?)



মাহমুদুর রহমানের ভাষায় বানীর রাজা, বাংলানিউজ২৪.কম চোখে জাতীর বিবেক আমাদের নতুন যোগাযোগ মন্ত্রী ,বংগভবনে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকী প্রধান কারী জনাব কাদের সাহেব।
বাংলানিউজ২৪.কম লিখেছে,

“মন্ত্রী হওয়ার পর ওবায়দুল কাদের ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের কাঁচপুর ব্রিজের উপর বাস থামিয়ে যাত্রী তোলার ঘটনা প্রত্যক্ষ করে নিজের গাড়ী থেকে নেমে হাতে-নাতে বাস চালককে ধরে ফেলেন। এ সময় তিনি অপরাধী বাস চালককে শস্তিস্বরূপ কান ধরে উঠ-বস করান।“ (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=0448ba3311a0057a302f9dabe04ff379&nttl=0101201278320)

এর আগে আমরা পত্রিকার পাতায় দেখেছিলাম, উনি বিআরটিএ’র অফিসে গিয়ে অফিসের দরজা বন্ধ করে দালাল ধরে পুলিশে দিয়েছিলেন।

 ব্রীজের উপর বাস থামিয়ে যাত্রী তোলা ড্রাইভার কে ধরা বা বিআরটিএ’র অফিসে দালালকে ধরা  পুলিশের কাজ, মানে চৌকিদারের কাজ । মন্ত্রী যদি চৌকিদারের কাজ করে, আর তার  জন্য বাহবা পায় , তা কিসের ইজ্ঞিত বহন করে?  মন্ত্রী আর সাংবাদিক উভয়ের মুর্খতার, অন্ধকার ভবিষতের। কারণ মুর্খ মন্ত্রী বোঝে না এটা তার কাজ না। মুর্খ সাংবাদিকও বোঝে না চৌকিদারের কাজ করলে এর জণ্য মন্ত্রীকে বাহবা দিতে হয় না।  কারণ, মন্ত্রী চৌকিদারের কাজ করলে এত সমস্যার কোন সমাধান হয় না।  কিন্তু বাহবা পেয়ে মন্ত্রী মনে করতে পারে “মূই ম্যালা কিছু কয়ইরি হালাইছিনু”। মিথ্যা আত্নপ্রসাদে ভোগতে পারে, তার চৌকিদারীর মুর্খতা বাড়তে পারে।

মন্ত্রী সাহেব অফিসের যে সব লোক দালাল্ কে অফিসে বসে দালালীর সুযোগ করে দিয়েছেন, তাদের কিছু বললেন না, করলেন না। ধরলেন দালাল।  তেমনি ব্রীজের উপর বাস না থেমিয়ে  যাত্রী যেন না তোলে , এটা দেখার যার দায়িত্, তাদের কিছু না বলে মন্ত্রী নিজে লেগে গেলেন চৌকিদারীতে। মন্ত্রীই যদি চৈকিদারের কাজ করবেন, তো চৌকিদার রেখে কি দরকার? আর এক মন্ত্রীই বা কয় জায়গায় চৌকিদারী করবেন ? এভাবে মন্ত্রী চৌকিদারের কাজ করলে যে কোন পরিবর্তন হবে না, এটা যেমন মন্ত্রী বোঝে না, তেমনি আমাদের সাংঘাতিক ভাইয়েরাও বোঝে না। তাই ত আমরা কোথাও পরিবর্তন দেখি না, সামনে আলো দেখি না। কে কোথায় দেখেছে যে মুর্খরা পরিবর্তন এনেছে?